এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর রাণীনগরে প্রকাশ্যে দিবালোকে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার দুই কর্মকর্তাকে লোহার রড দিয়ে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার আবাদপুকুর-আদমদীঘি আঞ্চলিক সড়কের পারইল ব্রিজের দক্ষিণ পাশে একটি মোবাইল টাওয়ারের কাছে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—ইসলামী ব্যাংক আবাদপুকুর এজেন্ট শাখার ক্যাশিয়ার নাজমুল হোসেন (৩২) ও অফিস সহকারী রাসেল বাবু (২৮)। তাদের উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ব্যাংকের আবাদপুকুর এজেন্ট শাখার পরিচালক ফিরোজ হোসেন জানান, মঙ্গলবার দুপুরে ব্যাংকের ক্যাশিয়ার নাজমুল ও অফিস সহকারী রাসেল বগুড়ার সান্তাহার শাখা থেকে ৩৪ লাখ টাকা উত্তোলন করেন। এরপর মোটরসাইকেলযোগে তারা আবাদপুকুর শাখার উদ্দেশে রওনা হন। পথিমধ্যে আবাদপুকুর-আদমদীঘি সড়কের পারইল ব্রিজের দক্ষিণ পাশে পৌঁছালে দুটি মোটরসাইকেলে হেলমেট পরিহিত চারজন দুর্বৃত্ত তাদের পথরোধ করে। এ সময় দুর্বৃত্তরা লোহার রড দিয়ে দুই কর্মকর্তাকে এলোপাতাড়ি মারধর করে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয় পথচারীরা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
খবর পেয়ে রাণীনগর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে পুলিশ পৌঁছানোর আগেই ছিনতাইকারীরা এলাকা ত্যাগ করে।
এ বিষয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল জানান, ঘটনার খবর পাওয়া মাত্রই সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে গ্রেফতার ও ছিনতাই হওয়া টাকা উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
সেপ্টেম্বর ২০, ২০২৬
ডিসেম্বর ১০, ২০২৫
নভেম্বর ১২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
বলিউড | ৭ অক্টোবর, ২০২৬
রাজধানী | ৭ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৭ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৭ অক্টোবর, ২০২৬
মাগুরা | ৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।