ভারতীয় ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা

অনলাইন ডেস্কঃ
৬ অক্টোবর, ২০২৬ ৫:০৬ পিএম
শেয়ার করুন:
ভারতীয় ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা

বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ সংক্রান্ত নতুন একটি নির্দেশিকা প্রকাশ করেছে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। এতে স্লট উন্মুক্তের সময়সূচি ও বুকিংয়ের ক্ষেত্রে বেশ কিছু নিয়মাবলী স্পষ্ট করা হয়েছে।

আইভ্যাকের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী দুই সপ্তাহের জন্য অ্যাপয়েন্টমেন্টের স্লট সাধারণত প্রতি সপ্তাহের শেষ কার্যদিবস বা বৃহস্পতিবার খুলে দেওয়া হয়। তবে এটি সংশ্লিষ্ট ভারতীয় মিশন এবং ভিসা বিভাগের প্রাপ্যতা সাপেক্ষে নির্ধারিত হবে।

স্লট উন্মুক্ত থাকার সময়সূচি:  
রবিবার থেকে বৃহস্পতিবার: দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।  
শনিবার: সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।  
(উভয় ক্ষেত্রেই স্লটের প্রাপ্যতা অনুযায়ী সেবা মিলবে।)

যেসব নিয়ম মানতে হবে: 
নির্দেশনায় স্পষ্টভাবে জানানো হয়েছে, আবেদনকারীরা একই দিনের জন্য তাৎক্ষণিক কোনো অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করতে পারবেন না।  
ভিসাপ্রার্থীরা কেবল পরবর্তী দুই সপ্তাহের মধ্যে উপলব্ধ তারিখগুলোর জন্যই অগ্রিম স্লট বুকিং করতে পারবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।