এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং রাজনৈতিক ভারসাম্য বজায় রাখতে খুব শিগগিরই মন্ত্রিসভায় নতুন মুখ যুক্ত হতে যাচ্ছে। সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের বিভিন্ন সূত্রে এ তথ্য জানা গেছে। একইসঙ্গে, একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রীদের কাজের চাপ কমাতে দপ্তর পুনর্বণ্টনেরও সম্ভাবনা রয়েছে।
মন্ত্রিসভায় সম্ভাব্য যারা:
সরকারের প্রভাবশালী সূত্র ও প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, মন্ত্রিসভায় জায়গা পাওয়ার তালিকায় বেশ কয়েকজন নতুন এমপির নাম আলোচনায় রয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জ থেকে একজন তরুণ এমপির নাম বিশেষভাবে শোনা যাচ্ছে, যিনি প্রধানমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন হিসেবে পরিচিত।
তালিকার অন্যান্যদের মধ্যে নরসিংদী থেকে একজন, নেত্রকোনা থেকে একজন এবং বৃহত্তর ময়মনসিংহের একজন নারী এমপির নাম নতুন মন্ত্রী হিসেবে জোরালোভাবে আলোচিত হচ্ছে। এছাড়াও খুলনা, ঢাকা এবং বৃহত্তর পাবনা জেলা থেকেও মন্ত্রিসভায় নতুন মুখ আসার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিষদ থেকে কাউকে টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টিও সক্রিয় বিবেচনায় রয়েছে।
বৃহত্তর নোয়াখালী অঞ্চল থেকে একজন সিনিয়র বিএনপি নেতাকেও তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির গুঞ্জন রয়েছে।
দপ্তর পুনর্বণ্টন ও দীপেন দেওয়ানের পদত্যাগ:
দায়িত্বের আধিক্য কমাতে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রীদের দপ্তরে রদবদল আসতে পারে বলে জানা গেছে।
এদিকে, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। গত সোমবার (১ জুন) তিনি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন। নতুন সরকারের তিন মাস পূর্ণ হওয়ার আগেই একজন মন্ত্রীর পদত্যাগে মন্ত্রিসভার অন্য সদস্যদের মধ্যে অস্বস্তি লক্ষ্য করা যাচ্ছে। দীপেন দেওয়ানের পদত্যাগের প্রকৃত কারণ নিয়ে সরকারি ও প্রশাসনিক মহলে নানা গুঞ্জন তৈরি হয়েছে। এদিকে, তার পদত্যাগের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করতে দেখা গেছে।
উল্লেখ্য, বর্তমান মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ মোট সদস্য সংখ্যা ৫০ জন, যার মধ্যে ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
জুলাই ২৪, ২০২৬
ফেব্রু ২৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফুটবল | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৩১ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৩১ আগস্ট, ২০২৬
মাগুরা | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।