এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর সদর উপজেলার পূর্ব আলিয়াবাদ এলাকা থেকে নিরুপমা শিকদার নামের ১২ বছর বয়সী এক কিশোরী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন পার করছে তার পরিবার। নিখোঁজের ঘটনায় ইতোমধ্যে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১ জুন সকাল ৮টার দিকে নিরুপমা কাউকে কিছু না বলে নিজ বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে আর বাড়িতে ফিরে আসেনি। পরবর্তীতে পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও পরিচিতদের বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজ নিরুপমা ব্যক্তিগত কোনো মোবাইল ফোন ব্যবহার করত না বলে জানিয়েছে তার পরিবার, যার কারণে তার অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।
জানা যায়, নিখোঁজ নিরুপমা শিকদার পূর্ব আলিয়াবাদ এলাকার নির্মল শিকদার ও স্মৃতি শিকদার দম্পতির একমাত্র সন্তান। আদরের একমাত্র কন্যাকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন বাবা-মা।
এ ঘটনায় নিরুপমার পরিবারের পক্ষ থেকে ফরিদপুর কোতোয়ালি থানায় গত ১ জুন একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-৭৪, তারিখ: ০১/০৬/২০২৬) দায়ের করা হয়েছে।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ কিশোরীকে নিরাপদে উদ্ধারে প্রয়োজনীয় সব ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাকে দ্রুত খুঁজে বের করতে পুলিশের অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।
সন্ধান দেওয়ার অনুরোধ:
কোনো হৃদয়বান ব্যক্তি নিখোঁজ নিরুপমা শিকদারের সন্ধান পেলে তার মা স্মৃতি শিকদারের মোবাইল নম্বরে (০১৮২৯৭২২২৭৪) যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে সর্বস্তরের জনগণের প্রতি বিনীত অনুরোধ জানানো হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফুটবল | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৩১ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৩১ আগস্ট, ২০২৬
মাগুরা | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।