এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দীর্ঘ ছয় মাস পর আবারও খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সগুলো (সিন্দুক)। এবার মসজিদের ১৩টি লোহার সিন্দুক খুলে রেকর্ড ৪৩ বস্তা টাকা পাওয়া গেছে। নগদ টাকার পাশাপাশি সিন্দুকগুলোতে মিলেছে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা।
আজ শনিবার (২৭ জুন) সকাল ৭টায় কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন ও অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিবের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। বাক্সগুলো থেকে টাকা বের করে প্রথমে বস্তায় ভরা হয়। এরপর শুরু হয় গণনা।
বর্তমানে রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় পাঁচ শতাধিক মানুষ এই টাকা গণনার কাজে অংশ নিয়েছেন। এর মধ্যে রয়েছে পাগলা মসজিদ নূরানী কুরআন হাফিজিয়া মাদ্রাসার ১০০ জন শিক্ষার্থী, শহরের আল জামিয়াতুল ইমদাদীয়ার ২০০ জন শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের ৬০ জন কর্মকর্তা-কর্মচারী। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, দিনভর গণনা শেষে আজ সন্ধ্যার পর জানা যাবে এবার মোট কত টাকা জমা পড়েছে।
এর আগে, সর্বশেষ গত বছরের ২৭ ডিসেম্বর এই দানবাক্সগুলো খোলা হয়েছিল। তখন সিন্দুক থেকে রেকর্ড পৌনে ১২ কোটি টাকা পাওয়া গিয়েছিল।
জনশ্রুতি ও বিশ্বাস
কিশোরগঞ্জ শহরের হারুয়া ও রাখুয়াইল এলাকার মাঝ দিয়ে প্রবাহিত নরসুন্দা নদীর বুকে জেগে ওঠা চরে এক সময় এক আধ্যাত্মিক পাগল সাধকের আস্তানা ছিল। তাঁর মৃত্যুর পর সেখানে একটি ছোট মসজিদ নির্মাণ করা হয়, যা কালক্রমে ‘পাগলা মসজিদ’ নামে দেশজুড়ে পরিচিতি লাভ করে। সাধারণ মানুষের মাঝে প্রবল বিশ্বাস রয়েছে যে, এই মসজিদে মানত করলে বা দান করলে মনের আশা পূরণ হয়। এই বিশ্বাস থেকেই দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এখানে নিয়মিত নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা দান করে থাকেন। ফলে সময়ের সঙ্গে সঙ্গে এখানে দানের পরিমাণও প্রতিনিয়ত বাড়ছে।
দানের টাকা যেভাবে ব্যবহার হয়
মসজিদ কমিটি সূত্রে জানা গেছে, দান থেকে পাওয়া সমস্ত অর্থ রূপালী ব্যাংকের একটি অ্যাকাউন্টে জমা রাখা হয়। এই জমানো টাকার লভ্যাংশ থেকে পাগলা মসজিদ ও এর আওতাধীন মাদ্রাসার যাবতীয় ব্যয়ভার বহন করা হয়। এ ছাড়া জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানাসহ নানা সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠানে এই তহবিল থেকে নিয়মিত আর্থিক অনুদান দেওয়া হয়ে থাকে।
মে ২২, ২০২৬
মে ৬, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
জাতীয় | ১১ আগস্ট, ২০২৬
নারায়নগঞ্জ | ১১ আগস্ট, ২০২৬
রাজনীতি | ১১ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ১১ আগস্ট, ২০২৬
ভারত | ১১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।