এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশের তিস্তাসহ অন্যান্য নদীর পানি ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে একমত হয়েছে ঢাকা ও বেইজিং। বেইজিং সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইংয়ের এক দ্বিপাক্ষিক বৈঠকে এ ঐকমত্য প্রকাশ করা হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) চীনের স্থানীয় সময় দুপুর ১২টায় (বাংলাদেশ সময় সকাল ১০টা) বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
আলোচনায় নদীর টেকসই উন্নয়ন ও প্রযুক্তিগত সহযোগিতা
বৈঠকে বাংলাদেশে বন্যার ঝুঁকি মোকাবিলা, পরিবেশ রক্ষা এবং পানিসম্পদের যথাযথ ব্যবস্থাপনার লক্ষ্যে চলমান নদী খনন (ড্রেজিং) কর্মসূচির কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি ও সামগ্রিক পানিসম্পদ ব্যবস্থাপনায় তিনি চীন সরকারের কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতা কামনা করেন। বিশেষ করে তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্পে চীনের কারিগরি সহায়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রধানমন্ত্রীর এই প্রস্তাবের জবাবে অত্যন্ত ইতিবাচক সাড়া দিয়েছেন চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইং। তিনি বাংলাদেশের পানিসম্পদ ব্যবস্থাপনায় চীন সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব ও প্রশিক্ষণ
২০০৫ সালে বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক এবং গত বছর চীনের পানি বিশেষজ্ঞদের বাংলাদেশ সফরের কথা স্মরণ করে লি গোওইং বলেন, পানিসম্পদ ব্যবস্থাপনায় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত বাস্তবভিত্তিক ও গবেষণানির্ভর। বাংলাদেশ চাইলে এ খাতে চীনের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সক্ষমতাকে কাজে লাগাতে পারে। এ সময় তিনি বাংলাদেশের পানি বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের চীনে উচ্চতর প্রশিক্ষণের আমন্ত্রণ জানান।
এছাড়া বৈঠকে নদীভাঙন রোধ, সেচ ব্যবস্থার আধুনিকায়ন এবং নৌ-নেভিগেশনের উন্নয়নে চীন সরকারের সহযোগিতা প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১০ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১০ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।