এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তিন প্রধান। মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
বঙ্গভবন সূত্রে জানা গেছে, সাক্ষাৎকালে তিন বাহিনীর প্রধানগণ দায়িত্বভার গ্রহণ করায় রাষ্ট্রপতিকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান। এ সময় তারা নিজ নিজ বাহিনীর চলমান সার্বিক কার্যক্রম ও প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে তাঁর প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
সশস্ত্র বাহিনীর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, সশস্ত্র বাহিনীকে একটি যুগোপযোগী, দক্ষ ও আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে রাষ্ট্রপতির পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি তিন বাহিনী প্রধানকে আশ্বস্ত করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ঢাকা | ১১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।