এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর সেনবাগে পরিবারের ওপর অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার একদিন পর মো. মারুফ (২১) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে, বুধবার রাত ১০টার দিকে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের মতইন দক্ষিণপাড়া হাজী বাড়ির পাশের একটি পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মারুফ ওই এলাকার মো. রিপনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে নিজের মুঠোফোনটি ভেঙে ফেলেন মারুফ। এরপর একটি ট্রাভেল ব্যাগে জামাকাপড় নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। রাতে আর ফিরে না আসায় পরিবারের লোকজন সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।
পরদিন বুধবার রাতে বাড়ির পাশের ধানখেতসংলগ্ন পুকুরপাড়ে মারুফের নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে সেনবাগ থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। এ সময় মরদেহের পাশ থেকে তাঁর ব্যবহৃত ট্রাভেল ব্যাগ ও জুতো উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী মিলন বলেন, "পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, গলায় গামছা পেঁচানো অবস্থায় মরদেহটি পুকুরপাড় ও ধানখেতের মাঝামাঝি জায়গায় পড়ে রয়েছে। গামছার একটি অংশ পুকুরপাড়ের একটি গাছের ডালের সঙ্গে বাঁধা ছিল এবং অপর অংশটি তাঁর গলায় পেঁচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে গামছাটি পুরোনো হওয়ায় ছিঁড়ে মরদেহটি নিচে পড়ে যায়।"
ওসি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডিসেম্বর ২২, ২০২৪
এপ্রিল ১৭, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৯ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৯ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৯ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।