এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টায় পিরোজপুর শহরের টাউন স্কুল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জামায়াত নেতা মাসুদ সাঈদী এবং বরিশাল অঞ্চল টিমের সদস্য অধ্যাপক শাহ আলমসহ জেলা ও আঞ্চলিক পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
সম্মেলনে সংগঠনের আগামী সেশনের নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে উপস্থিত রুকনরা গোপন ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন। তৃণমূলের এই প্রত্যক্ষ ভোটের ফলাফলের ভিত্তিতেই জেলা জামায়াতে ইসলামীর আগামী দিনের কাণ্ডারি ও দায়িত্বশীল নির্ধারণ করা হবে।
নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে দেশ ও জাতির কল্যাণে সংগঠনের কর্মীদের ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানান এবং রুকনদের ভোটের মাধ্যমে নির্বাচিত ভবিষ্যৎ নেতৃত্বের দিকনির্দেশনায় সংগঠন আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১০ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১০ অক্টোবর, ২০২৬
নীলফামারী | ১০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।