এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুরআনের শিক্ষা মানুষকে জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে বিশ্বদরবারে সম্মানিত করে তুলতে পারে বলে মন্তব্য করেছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাসুদ সাঈদী।
তিনি বলেন, “কুরআনকে সঠিকভাবে ধারণ ও অনুধাবন করতে পারলে বিশ্ববাসীর কাছে নন্দিত হওয়া যায়। মরহুম আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী কুরআনের প্রচার ও খেদমতের কারণেই বিশ্ববাসীর কাছে স্মরণীয় ও বরণীয় হয়ে আছেন।”
বৃহস্পতিবার (৮ অক্টোবর) পিরোজপুরের দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাদ্রাসার অধ্যক্ষ মুহা. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল ইসলাম, পিরোজপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল লতিফ তালুকদার এবং পিরোজপুর পৌর জামায়াতের আমির মাওলানা ইসহাক আলী খান।
প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাঈদী শিক্ষার্থীদের কুরআনিক শিক্ষার পাশাপাশি সাধারণ জ্ঞান, সততা, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশ নিয়ে নিজেদের দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
আলোচনা পর্ব শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নভেম্বর ৯, ২০২৫
আগস্ট ১৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৯ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৯ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৯ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।