রোয়াংছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত

সাথোয়াই অং মারমা, রোয়াংছড়ি প্রতিনিধি, বান্দরবানঃ
৫ অক্টোবর, ২০২৬ ৪:৪২ পিএম
শেয়ার করুন:
রোয়াংছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত

‘শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন অঙ্গীকার’—এই প্রতিপাদ্যকে ধারণ করে বান্দরবানের রোয়াংছড়িতে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। 

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ফারহান ফাইয়াজের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন আহমেদ। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক বোধিচন্দ্র তঞ্চঙ্গ্যা, রোয়াংছড়ি কলেজের তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রভাষক উথোয়াইপ্রু মারমা, বাংলা বিভাগের প্রভাষক নোহ ত্রিপুরা, ইংরেজি বিভাগের প্রভাষক নিরুপন চাকমা ও ইতিহাস বিভাগের প্রভাষক মংচসিং মারমা।

এছাড়াও আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন তুলাছড়ি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমন দাশগুপ্ত, রোয়াংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চয়ইমং মারমা, জামাচন্দ্র পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উচহ্লা মারমা এবং বেক্ষ্যং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুথোয়াই মারমা বারাংসহ স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের সামাজিক মর্যাদা, পেশাগত অধিকার এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষকদের অগ্রণী ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, একটি আদর্শ ও সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে এবং শিক্ষার গুণগত মান বাড়াতে শিক্ষক সমাজকে সততা ও নিষ্ঠার সঙ্গে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।