ফরিদপুরে ২৪ ঘণ্টায় ৪২ জনের হাম শনাক্ত, হাসপাতালে ভর্তি ১০৯

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
৫ অক্টোবর, ২০২৬ ১:২৫ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে ২৪ ঘণ্টায় ৪২ জনের হাম শনাক্ত, হাসপাতালে ভর্তি ১০৯

ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪২ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, এ সময়ে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। 

সোমবার (৫ অক্টোবর) জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ অক্টোবর পর্যন্ত জেলায় মোট ৬ হাজার ৪৩২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে হামজনিত জটিলতায় প্রাণ হারিয়েছেন ২১ জন।

স্বাস্থ্য বিভাগ জানায়, ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত রোগীদের মধ্যে ফরিদপুর জেলার ৩০ জন এবং পার্শ্ববর্তী বিভিন্ন জেলার ১২ জন রোগী রয়েছেন। তাদের মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

বর্তমানে জেলাটির এ দুটি হাসপাতালে মোট ১০৯ জন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৯০ জন এবং জেনারেল হাসপাতালে ১৯ জন ভর্তি আছেন। অপরদিকে, চিকিৎসা শেষে সুস্থ হয়ে গত ২৪ ঘণ্টায় দুই হাসপাতাল থেকে মোট ৪৩ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ফরিদপুরের বিভিন্ন উপজেলায় হামের প্রকোপ বিদ্যমান রয়েছে। উপজেলাভিত্তিক আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে বোয়ালমারীতে ২৮ জন এবং সালথায় ২৩ জন। এছাড়া চরভদ্রাসনে ১৭ জন, সদরপুরে ১৪ জন, ভাঙ্গায় ১২ জন, মধুখালীতে ৬ জন, ফরিদপুর সদরে ৫ জন এবং নগরকান্দা উপজেলায় ২ জন রোগী শনাক্ত হয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।