চরভদ্রাসনে বিশ্ব শিক্ষক দিবস পালিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

আসলাম বেপারি, চরভদ্রাসন প্রতিনিধি, ফরিদপুরঃ
৫ অক্টোবর, ২০২৬ ৪:৫৫ পিএম
শেয়ার করুন:
চরভদ্রাসনে বিশ্ব শিক্ষক দিবস পালিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ফরিদপুরের চরভদ্রাসনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। 

সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভের সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ চন্দ্র মোহন সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মাকসুদুর রহমান, মো. ইয়াহিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম এবং চিকিৎসক ডা. আশিস কুমার সাহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিও) মিজানুর রহমান।

সভায় শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কায়েম হোসেন, সাহিদুর রহমান, বেলায়েত হোসেন ও শিরিন সুলতানা। মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন বিষ্ণুচন্দ্র সরকার, লুৎফর রহমান, সামসুদ্দিন আহমেদ, নজরুল ইসলাম ও জাহিদ হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি দেশের ভবিষ্যৎ বিনির্মাণ ও শিক্ষাব্যবস্থার সার্বিক মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষকদের সামাজিক ও পেশাগত মর্যাদা বৃদ্ধি, উপযুক্ত প্রশিক্ষণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে শিক্ষার গুণগত পরিবর্তন আনা সম্ভব। একই সঙ্গে পরিবর্তিত সময়ের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের যুগোপযোগী করে গড়ে তুলতে শিক্ষকদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাদানে আরও দক্ষ হয়ে ওঠার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষা কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।