এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বিভিন্ন উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩২২ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়িত হয়।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ পুকুরে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম। এ সময় চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মৎস্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় উপজেলার মোট ৯টি জলাশয়ে রুই, কাতলা, কালবাউশ ও গ্রাস কার্পসহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছের পোনা ছাড়া হয়।
পোনা অবমুক্ত করা জলাশয়গুলোর মধ্যে রয়েছে—
উপজেলা পরিষদ পুকুর (৭০ কেজি)
চরভদ্রাসন থানা পুকুর (৪০ কেজি)
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পুকুর (৪০ কেজি)
এমকে ডাঙ্গী প্লাবনভূমি (৩৭ কেজি)
মাথাভাঙ্গা আশ্রয়ণ প্রকল্প পুকুর (৩০ কেজি)
হাজীডাঙ্গী মাদ্রাসা পুকুর (৩০ কেজি)
চরঅযোধ্যা উচ্চ বিদ্যালয় পুকুর (২৫ কেজি)
চরসুলতানপুর হাজী হেলালউদ্দিন জামে মসজিদ পুকুর (২৫ কেজি) এবং
মদিনাতুল উলুম মাদ্রাসা পুকুর (২৫ কেজি)।
মৎস্য কর্মকর্তারা জানান, উন্মুক্ত প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়গুলোতে নিয়মিত পোনা অবমুক্ত করার ফলে একদিকে যেমন এলাকায় মাছের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে, অন্যদিকে পুষ্টির চাহিদা পূরণ ও জলজ জীববৈচিত্র্যের টেকসই ব্যবস্থাপনায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এপ্রিল ২১, ২০২৬
মার্চ ১৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২১ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ২১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।