এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর জেলা পুলিশে কর্মরত বিভিন্ন পদমর্যাদার সদস্যদের কৃতি সন্তানদের মাঝে ‘বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫’-এর ক্রেস্ট, সার্টিফিকেট ও সম্মাননা অর্থ বিতরণ করা হয়েছে।
রোববার ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এ পুরস্কার তুলে দেন জেলা পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী। বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট, পুলিশ হেডকোয়ার্টার্সের উদ্যোগে এ বৃত্তির আয়োজন করা হয়।
জানা গেছে, ২০২৪ ও ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় সব বিষয়ে ‘এ+’ (জিপিএ-৫) প্রাপ্ত শিক্ষার্থীদের এই বিশেষ মেধাবৃত্তির আওতায় পুরস্কৃত করা হয়েছে।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন ও তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী বলেন, “মেধাবীদের এ ধরনের স্বীকৃতি ও উৎসাহ প্রদান তাদের ভবিষ্যৎ সাফল্যের পথে আরও বেশি অনুপ্রেরণা জোগাবে।” একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শামছুল আজমসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
ফেব্রু ২৪, ২০২৬
আগস্ট ২৭, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।