এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পরিকল্পিত ও টেকসই নগরায়ণের মাধ্যমে সবার জন্য নিরাপদ আবাসন নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে ফরিদপুরে উদযাপিত হয়েছে বিশ্ব বসতি দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের যৌথ উদ্যোগে সোমবার (৫ অক্টোবর) সকালে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি পুলিশ সুপারের কার্যালয় প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ রায়হান গফুর এবং গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. খায়রুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রত্যেক নাগরিকের জন্য নিরাপদ, সাশ্রয়ী ও মানসম্মত বাসস্থান নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম অগ্রাধিকার। বর্তমান প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তন ও ক্রমবর্ধমান জনসংখ্যার কথা মাথায় রেখে পরিবেশবান্ধব ও টেকসই শহর গড়ে তোলাই এই দিবসের মূল উদ্দেশ্য।
বক্তারা আরও উল্লেখ করেন, অপরিকল্পিত নগরায়ণ, বস্তি সমস্যা, জলাবদ্ধতা ও পরিবেশ দূষণের মতো নাগরিক সংকট মোকাবিলায় কেবল প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়; এর জন্য সরকার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সাধারণ জনগণকে কাঁধে কাঁধ মিলিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সেপ্টেম্বর ২, ২০২৫
ডিসেম্বর ১৪, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।