এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর নৃশংস হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও তাদের অবাধ চলাচল বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এই স্মারকলিপি প্রদান করা হয়।
দলটির নেতৃবৃন্দ ফরিদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের কাছে পৃথকভাবে এই স্মারকলিপি হস্তান্তর করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জুলাই গণঅভ্যুত্থানের সময় যারা প্রকাশ্যে ছাত্র-জনতার ওপর হামলা চালিয়েছিল এবং যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, তারা বর্তমানে ফরিদপুর শহরে অত্যন্ত দাপটের সাথে অবাধে চলাফেরা করছে। আসামিদের এমন বেপরোয়া আচরণে সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
এ সময় এনসিপি নেতৃবৃন্দ বলেন, অপরাধীদের আইনের আওতায় না আনা হলে ন্যায়বিচার বাধাগ্রস্ত হবে। অবিলম্বে এসব আসামিকে শনাক্ত করে গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি করার সাহস না পায়।
স্মারকলিপি প্রদানকালে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফরিদপুর জেলা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৬ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।