এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর সদর উপজেলার বটতলা এলাকা থেকে শ্রীবাস চন্দ্র বিশ্বাস (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছেন। গত ৩০ মে থেকে তার কোনো সন্ধান না পাওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার। এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ শ্রীবাস ওই এলাকার মৃত প্রকাশ চন্দ্র বিশ্বাসের ছেলে।
জিডি ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩০ মে (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টার দিকে পানি আনার কথা বলে হাতে একটি বোতল নিয়ে বাড়ি থেকে বের হন শ্রীবাস। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। খোঁজ নিয়ে জানা যায়, শ্রীবাস প্রতিবেশীর কাছে পানির বোতল রেখে বটতলার দিকে যাওয়ার কথা বলেছিলেন। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের সময় তিনি সঙ্গে কোনো মোবাইল ফোনও নেননি।
নিখোঁজ শ্রীবাস চন্দ্র বিশ্বাসের শারীরিক বর্ণনা অনুযায়ী, তার উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি, গায়ের রং ফর্সা এবং মুখমণ্ডল গোলাকার। তার মুখে হালকা দাড়ি-গোঁফ রয়েছে এবং নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল কালো রঙের শার্ট ও থ্রি-কোয়ার্টার প্যান্ট। এছাড়াও তিনি চোখে কালো চশমা পরা ছিলেন।
নিখোঁজের ঘটনায় ১ জুন কোতোয়ালী থানায় জিডি (নম্বর-৫৭) করেছেন তার স্বজনরা।
নিখোঁজ শিক্ষার্থীর চাচা বিকাশ কুমার বিশ্বাস জানান, আত্মীয়-স্বজন ও সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তাকে পাওয়া যাচ্ছে না। তিনি তাকে খুঁজে পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।
শ্রীবাসের সন্ধান পেলে অথবা এ বিষয়ে কোনো তথ্য জানা থাকলে তার পরিবারের সঙ্গে **০১৭৭৭-৩৫৫২৩৮** নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৬ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।