এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
“করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ”—বর্তমান সরকারের এই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুরের সালথা উপজেলায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ জুন) জেলা তথ্য অফিস, ফরিদপুরের আয়োজনে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়।
রামকান্তপুর ইউনিয়নের ইউপি সদস্য শিল্পী আক্তারের বাড়িতে আয়োজিত এই উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিল। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, নাগরিক সেবা এবং ভবিষ্যৎ মহাপরিকল্পনা সম্পর্কে উপস্থিত জনগণের সামনে বিস্তারিত তুলে ধরেন।
বৈঠকে বক্তারা বলেন, বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে এবং সাধারণ মানুষকে সচেতন করে তুলতে এ ধরনের উঠান বৈঠক অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন মতামত ও জিজ্ঞাসা তুলে ধরেন।
জেলা তথ্য অফিস, ফরিদপুরের সিনিয়র তথ্য কর্মকর্তা মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৭ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৭ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৭ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।