এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বৈরী আবহাওয়া ও ভারী বৃষ্টির কারণে সাময়িক বন্ধ থাকার পৌনে এক ঘণ্টা পর মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ৩টা থেকে ফেরি চলাচল শুরু হয়।
ঘাট কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার (২:১৫) দিকে ঘাট ও নদী এলাকায় হঠাৎ তীব্র ঝোড়ো হাওয়ার সঙ্গে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এতে উত্তাল নদীতে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে নৌ-দুর্ঘটনা এড়াতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করে দেয়। পরবর্তীতে আবহাওয়া কিছুটা অনুকূলে এলে পৌনে এক ঘণ্টা পর দুপুর ৩টা থেকে পুনরায় ফেরি পারাপার শুরু করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের মহাব্যবস্থাপক আব্দুস সালাম জানান, হঠাৎ ঝোড়ো বাতাস ও ভারী বৃষ্টির কারণে নৌপথের নিরাপত্তা বিবেচনায় সাময়িকভাবে ফেরি চলাচল স্থগিত রাখা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথেই ফেরি চলাচল পুনরায় শুরু করা হয়েছে।
বর্তমানে যাত্রী ও যানবাহন পারাপারে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ছোট-বড় মিলিয়ে মোট আটটি ফেরি চলাচল করছে।
সেপ্টেম্বর ৫, ২০২৬
জুলাই ১৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৮ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।