এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মো. বাবুল মিঞা বলেছেন, রাষ্ট্রীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর উৎপাদনশীলতা বৃদ্ধি এবং শ্রমিক-কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টাই দেশের অর্থনৈতিক অগ্রগতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে তিনি অচিরেই চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলসে (কেপিএম) কাঁচামালভিত্তিক নতুন ইন্ডাস্ট্রি স্থাপনের আশাবাদ ব্যক্ত করেন।
শনিবার (১০ অক্টোবর) বেলা পৌনে ১২টায় কর্ণফুলী পেপার মিলস্ লিমিটেড (কেপিএমএল)-এর অতিথি ভবন সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কেপিএমএল-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান রুবেল এবং রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. দিলদার হোসেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেপিএম সিবিএ সভাপতি আবদুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক কাজী আবু সরোয়ারসহ কারখানার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।
এর আগে প্রধান অতিথি বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা কেপিএম অতিথি ভবন চত্বরে পৌঁছালে তাঁকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদর্শনপূর্বক ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।
মতবিনিময় সভার শুরুতে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ কারখানার সার্বিক কার্যক্রম ও উৎপাদন পরিস্থিতি নিয়ে একটি বিস্তারিত তথ্যচিত্র (প্রেজেন্টেশন) উপস্থাপন করেন। সভা শেষে প্রধান অতিথি কেপিএম-এর মূল কারখানা চত্বর ও বিভিন্ন উৎপাদন ইউনিট সশরীরে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সাথে কাজের সার্বিক অগ্রগতির খোঁজখবর নেন।
সেপ্টেম্বর ২৮, ২০২৫
ডিসেম্বর ২৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১২ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১২ অক্টোবর, ২০২৬
মধ্যপ্রাচ্য | ১২ অক্টোবর, ২০২৬
রাজধানী | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।