এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএম) থেকে ৯১৪.০০৯ মেট্রিক টন কাগজ ক্রয় করছে। এ কাগজের বাজার মূল্য প্রায় ১১.১১ কোটি টাকা।
কেপিএম কর্তৃপক্ষ ইতোমধ্যেই ১৭৮.০০৯ মেট্রিক টন কাগজ সরবরাহ করেছে। বাকি ৭৩৬ টন কাগজ ধাপে ধাপে উৎপাদন করে ২০২৬ সালের জানুয়ারির মধ্যে সরবরাহ করা হবে।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কেপিএম এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ। তিনি আরও জানান, চলতি ২০২৫-২০২৬ অর্থ বছরে নির্বাচন কমিশন থেকে রঙ্গিন (সবুজ, গোলাপী, এজুরলেইড) এবং বাদামী সালফেট কাগজ মিলিয়ে মোট ৯১৪.০০৯ মেট্রিক টন কাগজের অর্ডার পাওয়া গেছে।
এছাড়া সরকারি প্রতিষ্ঠান ছাড়াও বাংলাদেশ স্টেশনারী অফিস (বিএসও), বিভিন্ন বোর্ড ও বিশ্ববিদ্যালয়, কিছু বেসরকারি প্রতিষ্ঠান থেকে ইতোমধ্যেই প্রায় ২৮৯৪ মেট্রিক টন কাগজ সরবরাহের আদেশ পেয়েছে কেপিএম। যার বাজার মূল্য প্রায় ৩৭.৩৩ কোটি টাকা।
গত ৮ নভেম্বর পর্যন্ত ৯২৩ মেট্রিক টন কাগজ বিক্রি হয়েছে। চলতি অর্থ বছরে কেপিএমের কাগজ উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে ৩৫০০ মেট্রিক টন। এ পর্যন্ত ১০৯৩ মেট্রিক টন কাগজ উৎপাদিত হয়েছে এবং কারখানার উৎপাদন চলমান রয়েছে।
প্রসঙ্গত, ১৯৫৩ সালে ৬৮ একর জায়গার ওপর কারখানা এবং ৪৩১ একর আবাসিক জায়গা নিয়ে কর্ণফুলী পেপার মিলস লিমিটেড উপ-মহাদেশের বৃহত্তম কাগজ কল হিসেবে যাত্রা শুরু করে।
ফেব্রু ১০, ২০২৬
জুন ৩০, ২০২৫
মার্চ ২২, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১২ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১২ আগস্ট, ২০২৬
মাগুরা | ১২ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।