এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ স-মিলপাড়া এলাকায় দীর্ঘদিনের চলাচলের একটি পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে স্থানীয় বেশ কয়েকটি পরিবারের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়ে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘাত ঘটতে পারে বলে আশঙ্কা করছেন ভুক্তভোগীরা।
এ ঘটনায় প্রতিকার ও পথটি উন্মুক্ত করার দাবি জানিয়ে দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মো. মিজানুর রহমান (৬৫)। অভিযোগে তিনি স্থানীয় বাসিন্দা আরজেত আলী (৬৫) ও হিটু (৫০)-কে অভিযুক্ত করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ২৫ বছর আগে পদ্মা নদীর ভাঙনে হোসেনাবাদ স-মিলপাড়া এলাকার ১৮ থেকে ২০টি পরিবারের বসতভিটা বিলীন হয়ে যায়। এরপর নিঃস্ব পরিবারগুলো স্থানীয় কয়েকজনের কাছ থেকে জমি কিনে সেখানে নতুন করে বসতি গড়ে তোলে। জমি কেনার সময় স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের সুবিধার্থে ২ নম্বর বিবাদী হিটুর জমির পাশ দিয়ে প্রায় ৬ ফুট প্রশস্ত একটি পথ রাখার বিষয়ে সম্মতি দেওয়া হয়। সেই অনুযায়ী গত আড়াই দশক ধরে পরিবারগুলো ওই পথ দিয়েই চলাচল করে আসছিল।
তবে সম্প্রতি কোনো ধরনের তোয়াক্কা না করে হিটুর জমির পাশের ওই পথটিতে বেড়া দিয়ে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। যাতায়াতের বিকল্প কোনো পথ না থাকায় পরিবারগুলো বর্তমানে চরম ভোগান্তিতে পড়েছে।
অভিযোগকারী মিজানুর রহমানের দাবি, বন্ধ পথ দিয়ে চলাচলের চেষ্টা করলে হিটুর লোকজন তাদের অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করছে। এমনকি ভাড়াটিয়া লোকজন এনে পথ আটকে রাখা হয়েছে। এ বিষয়ে ১ নম্বর বিবাদী আরজেত আলীকে সমাধানের উদ্যোগ নিতে বলা হলেও তিনি কোনো পদক্ষেপ নেননি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সালিশের চেষ্টা করেও কোনো সুরাহা হয়নি।
স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন, দ্রুত এই সমস্যার সমাধান না হলে যেকোনো সময় পক্ষগুলোর মধ্যে বড় ধরনের মারামারি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।
এ অবস্থায় জনস্বার্থে দীর্ঘদিনের চলাচলের পথটি উন্মুক্ত রাখা এবং এলাকায় শান্তি বজায় রাখতে দ্রুত সরেজমিনে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সহকারী কমিশনার (ভূমি)-এর হস্তক্ষেপ কামনা করেছেন মিজানুর রহমান।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসনের তদন্ত ও পরবর্তী পদক্ষেপের পর পুরো ঘটনা স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সেপ্টেম্বর ১৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।