এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার খোকসায় ডাকাতির প্রস্তুতিকালে ৪ জনকে আটক করেছে পুলিশ।
গত শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার শোমসপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, হিজলাবট এলাকার (আদর্শগ্রাম) মো. নজরুল ইসলামের ছেলে তাসলিম শেখ (২৮), খোকসা চরপাড়ার মো. ইসলাম আলী শেখের ছেলে মো. বিল্লাল শেখ (৪০), দেবিনগরের মো. মজনু শেখের ছেলে মো. রোকন শেখ (২৬)।
খোকসা থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খোকসা থানাধীন শোমসপুর গ্রামে জনৈক আনোয়ার আলীর (কুষ্টিয়ার সাবেক পৌর মেয়র) লিচু বাগানে ১১/১২ জন ডাকাত অস্ত্রসহ ডাকাতি করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। এমন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উল্লিখিত স্থানে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়।
পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে খোকসা চরপাড়া গ্রামের মৃত তেছেম আলী মন্ডলের ছেলে মো. সিরাজুল ইসলামকে (৪২) আটক করা হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, ডাকাতির প্রস্তুতিকালে ৪ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এপ্রিল ৬, ২০২৫
আগস্ট ২৯, ২০২৪
মার্চ ১৩, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৬ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।