এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার খোকসা উপজেলায় ভেজাল গুড় তৈরির অভিযোগে একটি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (১৭'মার্চ) খোকসা উপজেলার কালিবাড়ী রোডের নিত্যর ভেজাল গুড় তৈরির কারখানায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান।
অভিযানকালে গুড় তৈরিতে চিনি মেশানোর প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় কারখানা থেকে প্রস্তুতকৃত ৫৬৮ টিন গুড় জব্দ করা হয়।
জব্দকৃত গুড় স্থানীয় আনিসের তত্ত্বাবধানে রাখা হয়েছে বলে জানা গেছে। তবে অভিযানে কাউকে গ্রেফতার বা কারাদণ্ড দেওয়া হয়নি।
অনুসন্ধানে জানা যায়, খোকসা উপজেলার পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের কালীবাড়ি রোডে ও ডাক বাংলো রোড অবস্থিত ‘মেসার্স দিলীপ ট্রেডার্স’ এবং ‘নিত্য গোপালের মাতৃভান্ডার’ নামের তিনটি কারখানায় দীর্ঘ দিন ধরে এই অপকর্ম চলছে। দিলীপ বিশ্বাস ষষ্ঠী ও তার কাকা নিত্য গোপাল মিলে আবাসিক এলাকায় গড়ে তুলেছেন এই ভেজাল কারখানা। এখান থেকে উৎপাদিত বিষাক্ত গুড় প্রতিদিন কুষ্টিয়া ও রাজবাড়ী অঞ্চল ছাড়িয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। আবাসিক এলাকায় গুড় জ্বালানোর বিষাক্ত কালো ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান বলেন, গুড় তৈরিতে চিনি ব্যবহার করা আইনগত অপরাধ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে কারখানাটি সিলগালা করে দেওয়া হবে।
অক্টোবর ১৭, ২০২৫
আগস্ট ২৮, ২০২৬
ডিসেম্বর ১৪, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
রাঙ্গামাটি | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।