এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে কামাল হোসেন (৪৬) নামের এক কাঠমিস্ত্রি নিখোঁজ হওয়ার ১৬ দিন পেরিয়ে গেলেও এখনো তাঁর কোনো সন্ধান মেলেনি। এদিকে নিখোঁজের পরদিন রাজধানী ঢাকার শাহবাগ থানা এলাকা থেকে তাঁর ব্যবহৃত মুঠোফোনটি উদ্ধার হওয়ায় পরিবারের সদস্যদের মাঝে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ কামাল হোসেন সোনাইমুড়ী উপজেলার বারগাঁও ইউনিয়নের কাশীপুর গ্রামের ফেঞ্জু ব্যাপারী বাড়ির মো. রুহুল আমিনের ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাশীপুর এলাকায় নিজ বাড়ির পাশ থেকেই হঠাৎ নিখোঁজ হন কামাল হোসেন। রাতে বাড়ি না ফেরায় স্বজনরা আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো হদিস পাননি।
পরিবারের সদস্যরা জানান, নিখোঁজের পরদিন ১ সেপ্টেম্বর ঢাকার শাহবাগ থানা এলাকা থেকে কামালের ব্যবহৃত মুঠোফোনটি পাওয়া যায়। নোয়াখালী থেকে নিখোঁজ হওয়ার পর রাজধানীতে তাঁর মুঠোফোন উদ্ধারের ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় কামালের ভাই শাকিব সোনাইমুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। কোনো হৃদয়বান ব্যক্তি কামাল হোসেনের সন্ধান পেলে তাঁর ভাই শাকিবের মুঠোফোন নম্বরে (০১৬৪০৭২৯১২১) যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, “বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। পুলিশ নিখোঁজ ব্যক্তির অবস্থান শনাক্তে কাজ করছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।