মধুখালীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর করুণ মৃত্যু

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৩৭ পিএম
শেয়ার করুন:
মধুখালীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর করুণ মৃত্যু

ফরিদপুরের মধুখালীতে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে উৎস সরকার (৫) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের সীতারামপুর দাসপাড়া গ্রামে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। 

নিহত উৎস সরকার ওই গ্রামের উত্তম সরকারের একমাত্র ছেলে। 

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ঘুম থেকে ওঠার পর শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। সবার অজান্তে কোনো এক ফাঁকে উৎস বাড়ি থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর তাকে ঘরে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। 

একপর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানিতে শিশুটির স্যান্ডেল ভাসতে দেখে স্বজনদের সন্দেহ হয়। পরে পুকুরে নেমে তল্লাশি চালিয়ে পানির নিচ থেকে উৎসের নিথর দেহ উদ্ধার করা হয়। 

এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে এখন চলছে শোকের মাতম। নিষ্পাপ এই শিশুর অকাল মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।