এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুরে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সদরপুর উপজেলা বিএনপির উদ্যোগে এক বিশাল গণজমায়েত ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সদরপুর উপজেলা পরিষদ চত্বরে এ গণজমায়েত অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম খান বাবুল।
গণজমায়েত পূর্ববর্তী সংক্ষিপ্ত বক্তব্যে শহিদুল ইসলাম বাবুল বলেন, “একটি মহল বারবার বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে। কিন্তু সকল ষড়যন্ত্র আর ধ্বংসস্তূপের মধ্য থেকে উঠে এসে বিএনপি আজ কোটি কোটি মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা কখনো দেশ ছেড়ে পালাইনি, সাধারণ মানুষের অর্থ লুটপাট করিনি। আমরা এই দেশের মাটিতে থেকেই জনগণের অধিকার আদায়ের জন্য লড়াই করেছি এবং এখনো লড়াই চালিয়ে যাচ্ছি। আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।”
সমাবেশ শেষে সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম খান বাবুলের নেতৃত্বে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেপারী বাড়ির মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
অনুষ্ঠানে সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান বদু, সদস্য সচিব মো. তরিকুল ইসলাম কবির মোল্লাসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী এবং সমর্থক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জাতীয়তাবাদী মতাদর্শের ভিত্তিতে বিএনপি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই দলটি বাংলাদেশের রাজনীতিতে অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে ভূমিকা পালন করে আসছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।