এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপনের সহধর্মিণী মরহুমা মেহজাবিন আক্তারের নামাজে জানাজা শুক্রবার (১০ জুলাই) বাদ জুমা আলিপুর গোলপুকুর ড্রিম শপিং কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় ফরিদপুরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।
নামাজে জানাজার আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত স্মরণসভায় মরহুমার জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন তার স্বামী ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসা, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি এবং ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা মরহুমার সাদাসিধে জীবন, মানবিক গুণাবলি ও পরিবারের প্রতি তার অবদানের কথা স্মরণ করেন এবং মহান আল্লাহর কাছে তার রুহের মাগফিরাত কামনা করেন।
পরে পূর্ব খাবাসপুর জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ আব্দুল কাইয়ুম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সোমবার বাদ আসর পূর্ব খাবাসপুর জামে মসজিদে মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে।
জানাজা শেষে মরহুমা মেহজাবিন আক্তারকে আলিপুর কবরস্থানে দাফন করা হয়।
জানু ২৫, ২০২৬
এপ্রিল ২২, ২০২৪
ফেব্রু ২১, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।