এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের উত্তরপাড়া এলাকা থেকে কৃষিকাজে ব্যবহারের জন্য তৈরি করা ভেজাল কীটনাশক এবং কীটনাশক তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. দাউদ মোল্যা (৩৫) নামের একজনকে হাতেনাতে আটক করা হয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, দাউদ মোল্যা মধুখালীর কামারখালী ইউনিয়নের গন্ধখালী গ্রামের মৃত কবির মোল্যার পুত্র। প্রায় এক বছর আগে তিনি বাগাট ইউনিয়নের উত্তরপাড়ায় জমি ক্রয় করে সেখানে বসতি স্থাপন করেন। এরপরই তিনি কৃষিকাজের উদ্দেশ্যে ভেজাল কীটনাশক তৈরি শুরু করেন এবং বাজারজাত করতে থাকেন। এই ভেজাল পণ্যের কারণে বহু কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
২৪ নভেম্বর সোমবার বেলা ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রাসেল ও উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব ইলাহী অভিযানে গিয়ে দাউদ মোল্যা কে কীটনাশক ও সরঞ্জামসহ হাতেনাতে ধরেন।
এ ঘটনায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু রাসেল অভিযুক্ত দাউদ মোল্যাকে ভোক্তা সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী ১ বছরের কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের অতিরিক্ত কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব ইলাহী, থানার এসআই তন্ময়, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ইকবাল হোসেন খান এবং স্থানীয় সাংবাদিকরা।
অক্টোবর ২৭, ২০২৫
ডিসেম্বর ১৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।