এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের জিয়ানগরে মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলাকে কেন্দ্র করে রাকিব কাজী (২২) নামে এক যুবককে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২১ জুলাই) রাতে উপজেলার পত্তাশী ইউনিয়নের কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রাকিবকে প্রথমে জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাকিব কাজী উপজেলার ২ নম্বর পত্তাশী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরনী পত্তাশী গ্রামের মৃত আকরাম কাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে কাজীপাড়া এলাকার একটি দোকানের সামনে রাকিব কাজী, রাতুল মোল্লাসহ কয়েকজন একসঙ্গে ফ্রি ফায়ার গেম খেলছিল। খেলা নিয়ে একপর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন।
রাকিব কাজীর অভিযোগ, ওই ঘটনার জেরে রাত সাড়ে ৯টার দিকে রাতুল মোল্লা, তার বাবা মানিক মোল্লা, মা এবং চাচাতো ভাই বাপ্পি মোল্লা তাকে মারধর করতে আসেন। একপর্যায়ে রাতুল তাকে মারধর করেন এবং মানিক মোল্লা ছুরি দিয়ে তার পেটে আঘাত করেন। এ সময় তার হাতেও আঘাত লাগে। পরে তিনি অচেতন হয়ে পড়েন।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। রাতুল মোল্লার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে এক ব্যক্তি ফোন রিসিভ করে জানান, রাতুল ফোনের কাছে নেই।
জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আকাশ সাহা বলেন, “রাকিবের পেটের আঘাত গুরুতর ও গভীর। এ কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
জিয়ানগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহাব্বত খান বলেন, “ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতের পক্ষ থেকে মৌখিক অভিযোগ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ডিসেম্বর ৫, ২০২৫
অক্টোবর ২৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
সারাদেশ | ৫ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ৫ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৫ সেপ্টেম্বর, ২০২৬
আরও | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।