এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশের রেজিস্ট্রেশনপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো দ্রুত জাতীয়করণ অথবা এমপিওভুক্ত করার জোর দাবি জানিয়েছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। এ লক্ষ্যে রবিবার (১৬ আগস্ট) সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একটি আধাসরকারি পত্র (ডিও লেটার) পাঠিয়েছেন তিনি।
শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের কাছে পাঠানো ওই ডিও লেটারে তিনি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোর দীর্ঘদিনের সংকট ও শিক্ষকদের মানবেতর জীবনযাপনের চিত্র তুলে ধরে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
ডিও লেটারে এমপি মাসুদ সাঈদী উল্লেখ করেন, তাঁর নির্বাচনী এলাকা পিরোজপুর-১ সহ সারা দেশেই বহু সরকারি রেজিস্ট্রেশনপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে। এসব প্রতিষ্ঠান বছরের পর বছর ধরে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসলেও অদ্যাবধি জাতীয়করণ কিংবা এমপিওভুক্তির আওতায় আসেনি। ফলে এসব প্রতিষ্ঠানে কর্মরত হাজার হাজার শিক্ষক-কর্মচারী কোনো বেতন-ভাতা ছাড়াই পাঠদান কার্যক্রম চালিয়ে যেতে বাধ্য হচ্ছেন এবং পরিবার-পরিজন নিয়ে চরম আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছেন।
মাসুদ সাঈদী বলেন, “প্রাথমিক পর্যায়ে সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের প্রসারে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দীর্ঘদিন ধরে শিক্ষকরা বিনা বেতনে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাই তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষায় প্রতিষ্ঠানগুলো অবিলম্বে জাতীয়করণ অথবা এমপিওভুক্ত করা সময়ের জোরালো দাবি।”
এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও নীতি-নির্ধারকদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে শিক্ষকদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও বঞ্চনার অবসান ঘটানোর আহ্বান জানান তিনি।
অক্টোবর ২১, ২০২৫
অক্টোবর ৮, ২০২৫
নভেম্বর ১০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।