এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের মঠবাড়িয়ায় বিএনপির সদস্য ফরম বাছাইকে কেন্দ্র করে ছাত্রদল ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৬ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, বাকিরা মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
সংঘর্ষের এই ঘটনাটি ঘটেছে সোমবার (৩০ জুন) দিনগত রাতে মঠবাড়িয়া পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে।
আহতদের মধ্যে রয়েছেন ধানীসাফা ইউনিয়নের সাবেক ছাত্রদল সভাপতি মো. সজিব হাওলাদার, গুলিসাখালী ইউনিয়ন বিএনপি নেতা মো. সোহাগ তালুকদার (৪০), সাবেক পৌর ছাত্রদল নেতা ইসতিহাক আহম্মেদ নিশাদ, আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপি কর্মী মো. ছগির হোসেন (৪৫) এবং টিকিকাটা ইউনিয়নের কর্মী মো. ইউসুফ খান।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিভিন্ন ওয়ার্ডের প্রায় পাঁচ শতাধিক সদস্যের আবেদন ফরম যাচাই-বাছাই চলছিল। এই সময় ছাত্রদল ও বিএনপির দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দিলে তর্ক-বিতর্কের একপর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পৌর বিএনপির সভাপতি কে এম হুমায়ূন কবীর বলেন, ওয়ার্ড সম্মেলন শেষে সদস্য ফরম যাচাই-বাছাই চলছিল। এই প্রক্রিয়ায় মতবিরোধ দেখা দিলে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে দুই পক্ষের অন্তত ছয়জন নেতাকর্মী আহত হন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং বিষয়টি দলীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে।
মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) মো. আব্দুল হালিম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আগস্ট ২৪, ২০২৫
ফেব্রু ২৪, ২০২৫
এপ্রিল ১৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
জাতীয় | ৫ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৫ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৫ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।