এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সুশৃঙ্খল ও সুরক্ষিত মহাসড়ক গড়ে তুলতে হাইওয়ে পুলিশ চালু করেছে নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘হ্যালো এইচপি’। যাত্রী সুরক্ষা ও তাৎক্ষণিক সেবা নিশ্চিত করতে বৃহস্পতিবার (৫ জুন) দুপুর ১২টায় ফরিদপুর আঞ্চলিক হাইওয়ে পুলিশ কার্যালয়ের সম্মেলনকক্ষে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে ‘হ্যালো এইচপি’ অ্যাপের উদ্বোধন করেন ঢাকা উত্তরার অ্যাডিশনাল আইজিপি মো. দেলোয়ার হোসেন। এ সময় তিনি অ্যাপটির বিভিন্ন সেবার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
অ্যাপ ইনস্টল করে যাত্রীরা যেকোনো জরুরি অবস্থায় ‘জরুরি সহায়তা’ বাটন চাপলেই হাইওয়ে পুলিশের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি এই অ্যাপ ব্যবহার করে রাস্তাঘাটের অবস্থা, যানজট ও বিকল্প রুট সংক্রান্ত তথ্য, ব্রিজ টোল ও গাড়িভাড়ার তালিকা, হাইওয়ে থানাগুলোর মোবাইল নম্বর এবং ট্রাভেল ম্যাপের মাধ্যমে ফায়ার স্টেশন, ফিলিং স্টেশন, হাসপাতাল, ওয়ার্কশপ ও রেস্টুরেন্টের অবস্থান ও যোগাযোগ নম্বর খুব সহজেই জানা যাবে।
এছাড়াও অ্যাপটির মাধ্যমে যাত্রীরা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিভিন্ন সমস্যা ও পরামর্শ জানাতে পারবেন। সভায় অংশগ্রহণকারীরা অ্যাপটির কার্যকারিতা নিয়ে আলোচনা করেন এবং হাইওয়ে পুলিশের পক্ষ থেকে অ্যাপ ব্যবহার বৃদ্ধিতে জনসচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর আঞ্চলিক হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মো. শাহিনুর আলম খান। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বাস মালিক গ্রুপের সদস্য, বৈষম্যবিরোধী আন্দোলনের প্রতিনিধিরা, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং হাইওয়ে থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
হাইওয়ে পুলিশ আশাবাদী, ‘হ্যালো এইচপি’ অ্যাপ দেশের মহাসড়ক ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল, নিরাপদ এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অক্টোবর ১, ২০২৫
জানু ১৫, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ঢাকা | ৫ জুন, ২০২৬
পিরোজপুর | ৪ জুন, ২০২৬
নোয়াখালী | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।