এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের ২০২৬ সালের শ্রেষ্ঠ শিক্ষক বাছাই কার্যক্রমে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) হিসেবে নির্বাচিত হয়েছেন শামসের উদ্দিন। তিনি আলফাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন নিবেদিতপ্রাণ শিক্ষক।
শনিবার (২৩ মে) দুপুরে জেলা বাছাই কমিটির সভাপতি ও ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম এবং কমিটির সদস্য সচিব ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মহিউদ্দীন যৌথভাবে এই ফলাফল ঘোষণা করেন।
বাছাই কমিটি জানায়, শিক্ষকতার গুণগত মান, শ্রেণিকক্ষে কার্যকর পাঠদান দক্ষতা, শিক্ষার্থীদের প্রতি অকৃত্রিম আন্তরিকতা এবং বিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই মর্যাদাপূর্ণ সম্মাননা প্রদান করা হয়েছে। শামসের উদ্দিন দীর্ঘ সময় ধরে অত্যন্ত নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে প্রাথমিক শিক্ষা প্রসারে কাজ করে যাচ্ছেন।
সহকর্মীদের মতে, শামসের উদ্দিনের আধুনিক ও প্রযুক্তিিনির্ভর পাঠদান কৌশল এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ সৃষ্টির ফলে বিদ্যালয়ে পড়াশোনার মানে ইতিবাচক পরিবর্তন এসেছে।
সাফল্যের এই অনুভূতি প্রকাশ করতে গিয়ে শামসের উদ্দিন বলেন, "এই অর্জন আমার একার নয়। এটি আমাদের বিদ্যালয়ের সকল সহকর্মী ও প্রিয় শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফসল। এই স্বীকৃতি আমাকে আগামীতে আরও দায়িত্বশীল হতে উদ্বুদ্ধ করবে।"
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) জেসমিন আরা সুলতানা তার ভূয়সী প্রশংসা করে বলেন, "শামসের উদ্দিন একজন প্রকৃত অর্থেই নিবেদিতপ্রাণ শিক্ষক। বিদ্যালয়ের ৭০৬ জন শিক্ষার্থী ও ১৩ জন শিক্ষকের এই পরিবারে তার অবদান অনস্বীকার্য। তিনি কেবল শ্রেণিকক্ষেই নন, বরং বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজ্ঞান মেলার মতো সহশিক্ষা কার্যক্রমেও শিক্ষার্থীদের মূল অনুপ্রেরণা হিসেবে কাজ করেন।"
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার হোসেন মনে করেন, প্রাথমিক শিক্ষার ভিত মজবুত করতে শামসের উদ্দিনের মতো কারিগরদের ভূমিকা অপরিসীম।
আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি রিফাত নূর মৌসুম বলেন, "একজন আদর্শ শিক্ষক একটি পুরো প্রজন্মকে বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। শামসের উদ্দিন আজ আলফাডাঙ্গার শিক্ষাক্ষেত্রে আলোকবর্তিকা হয়ে দাঁড়িয়েছেন। তার এই সম্মাননা জেলার সকল শিক্ষকের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।"
শামসের উদ্দিনের এই অর্জনে আলফাডাঙ্গার শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে। সবাই তার উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।
মে ৬, ২০২৪
মে ৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৮ জুলাই, ২০২৬
বান্দরবান | ৮ জুলাই, ২০২৬
ক্যাম্পাস | ৮ জুলাই, ২০২৬
বান্দরবান | ৮ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।