এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের মধুখালীতে বজ্রপাতে মুরাদ মৌলিক (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ মে) বিকাল ৪ টার দিকে মাঠ থেকে ধান নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তার মৃত্যু হয়। এসময় আহত হয় তার সাথে থাকা আরোও এক কৃষক। নিহত মুরাদ মৌলিক উপজেলার কামালদিয়া ইউনিয়নের মিরাপাড়া গ্রামের মুরাদ লকাই মৌলিকের ছেলে।
জানা যায়, বৃষ্টির মধ্যে মাঠ থেকে ধান মাথায় করে বাড়ি ফিরছিলেন মুরাদ মৌলিক। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় , পরে তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে মুরাদ মৌলিক নামে এক কৃষকের মৃত্যু হয়েছে এবং তার সাথে থাকা আরোও এক কৃষক আহত হয়েছে। আহত ব্যক্তি মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
পিরোজপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।