এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মানুষের ভাগ্য নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের সার্বিক উন্নয়নে জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, "দেশের ভাগ্য পরিবর্তনে আমাদের ৪০ কোটি হাতকে এক হতে হবে।"
শনিবার (২৩ মে) বিকেলে ময়মনসিংহের ত্রিশালের বৈলর ইউনিয়নের কানহর এলাকায় ঐতিহ্যবাহী ‘ধরার খাল’ পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জনকল্যাণে সরকারের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেন। তিনি বলেন, "দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় আমরা সদা প্রস্তুত। যেকোনো ধরনের চক্রান্ত বা ষড়যন্ত্র কঠোর হস্তে প্রতিহত করা হবে। মনে রাখতে হবে, এই দেশের প্রকৃত মালিক জনগণ। কতিপয় মানুষ এসে বিভ্রান্তি ছড়াবে আর এ দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবে—সেই সুযোগ আর কাউকে দেওয়া হবে না।"
বিএনপি সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য পুনর্ব্যক্ত করে তারেক রহমান বলেন, "সরকার জনগণকে সাথে নিয়ে দেশের মানুষের ভাগ্যের ইতিবাচক পরিবর্তন আনতে চায়। আজ সেই সময় এসেছে যখন একদিকে দেশের মানুষের ভাগ্যোন্নয়নের কাজগুলোকে সফল করতে হবে, অন্যদিকে যারা সঠিক বিচার ও ন্যায়বিচারের পথে বাধা সৃষ্টি করছে এবং জনকল্যাণমুখী কর্মসূচিকে ব্যাহত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের ব্যাপারে দেশবাসীকে সজাগ থাকতে হবে।" তিনি আরও যোগ করেন, যারা সব সময় জনগণের পাশে থাকবে, এ দেশের মানুষ তাদের সাথে নিয়েই যেকোনো ষড়যন্ত্র রুখে দেবে।
দেশ গড়ার কাজে প্রতিটি নাগরিককে অংশীদার হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "এই দেশ আমাদেরকেই গড়ে তুলতে হবে। নিজের ঘরবাড়ি বা ক্ষেত-খামার আমরা যেভাবে যত্নে গড়ে তুলি, দেশটাকেও ঠিক সেভাবেই ভালোবেসে গড়তে হবে। দেশের প্রতিটি নাগরিক এই মাটির অংশীদার এবং মালিক। তাই নিজেদের দেশ রক্ষার দায়িত্বও আমাদের নিজেদেরই।"
আইনের শাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, "যারা আইনের শাসন প্রতিষ্ঠার পথকে বাধাগ্রস্ত করছে এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আজ থেকেই আমাদের সতর্ক ও সজাগ থাকতে হবে।"
ডিসেম্বর ১, ২০২৫
ডিসেম্বর ১৬, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
পিরোজপুর | ৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৮ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।