এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা।
শুক্রবার (১৬ অক্টোবর) দিনব্যাপী তিনি পিরোজপুর সদর ও নাজিরপুর থানা এলাকার গুরুত্বপূর্ণ পূজামণ্ডপগুলো ঘুরে দেখেন। এ সময় তিনি মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা প্রস্তুতি পর্যবেক্ষণ করেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন। একই সাথে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, "জেলায় শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত ও নিশ্ছিদ্র নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ভক্ত ও দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে পূজার আনন্দ উপভোগ করতে পারেন, সেজন্য প্রতিটি মণ্ডপে পুলিশ সদস্যরা সতর্কতার সাথে দায়িত্ব পালন করছেন।"
এর আগে সকালে তিনি পূজামণ্ডপে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময় দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারত্ব এবং আন্তরিকতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, পিরোজপুর সদর ও নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ (ওসি), জেলা বিশেষ শাখার ডিআইও-১, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি, পূজা উদযাপন কমিটির জেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
সারাদেশ | ১৭ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১৭ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ১৭ অক্টোবর, ২০২৬
মাগুরা | ১৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।