কালকিনিতে পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

আলমাস বেপারী, কালকিনি প্রতিনিধি, মাদারীপুরঃ
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১:২৬ পিএম
শেয়ার করুন:
কালকিনিতে পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

মাদারীপুরের কালকিনি উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মানিক সরদার (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদারীপুর জেলা পুলিশ সুপারের নির্দেশনায় কালকিনি থানা পুলিশ এলাকায় মাদকবিরোধী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় থানার উপ-পরিদর্শক (এসআই) দেবব্রত চিন্ত্রাপাত্রের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার কয়ারিয়া ইউনিয়নের ছোট চর কয়ারিয়া এলাকায় অভিযান চালায়। 

অভিযানকালে মানিক সরদারকে আটক করা হয় এবং পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মাদক কারবারে জড়িত থাকার সন্দেহে মানিক সরদার দীর্ঘদিন ধরেই পুলিশের নজরদারিতে ছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কালকিনি থানার পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজ থেকে মাদকের বিস্তার রোধে এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।