ফরিদপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক আহত

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১৫ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক আহত

ফরিদপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহিম (৩৫) নামে এক ট্রাকচালক আহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে ফরিদপুর কোতোয়ালি থানাধীন শিবরামপুর এলাকায় মামুন গ্রুপের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

আহত চালক আব্দুর রহিম মধুখালী উপজেলার মথুরাপুর গ্রামের বাসিন্দা। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে ফরিদপুর থেকে রাজবাড়ীগামী একটি ট্রাকের (ফরিদপুর-জ-১১-০০২৩) সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ব-১৫-৬৯৩৭) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি ট্রাকের সামনের অংশই দুমড়েমুচড়ে যায়। 

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে গুরুতর আহত চালক আব্দুর রহিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে দুর্ঘটনার পরপরই অপর ট্রাকের চালক কৌশলে পালিয়ে যান। 

খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি জব্দ করে নিজেদের হেফাজতে নেয়। 

এ বিষয়ে হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, সড়ক থেকে ট্রাক দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে এবং চালক আহতের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।