এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলার বাবুরচর রহমানিয়া মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের বার্ষিক মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩ মে) সকাল সাড়ে ৯টায় মাদ্রাসা প্রাঙ্গণে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাবুরচর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢেউখালী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাখাওয়াত হোসেন খান।
প্রধান অতিথির বক্তব্যে সাখাওয়াত হোসেন খান বলেন, "মাদ্রাসা হলো দ্বীন রক্ষার কারখানা। বাংলাদেশে ইসলামি আদর্শ ও শিক্ষার প্রসারে মাদ্রাসাসমূহের অবদান অনস্বীকার্য। নবী করিম (সা.)-এর যুগ থেকে শুরু করে দীর্ঘ দেড় হাজার বছর ধরে মাদ্রাসা শিক্ষাই ইসলামের প্রকৃত শিক্ষাকে হেফাজত করে আসছে। এই প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের ন্যায়-নীতি, ইনসাফ ও সৎ জীবনযাপনের শিক্ষা দিয়ে সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।"
অনুষ্ঠানের সভাপতি মাওলানা আব্দুল লতিফ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের ইমান, আমল ও তাকওয়াপূর্ণ জীবন গঠনের আহ্বান জানান। একইসঙ্গে কর্মজীবনে দ্বীনের খেদমতের পাশাপাশি দেশ ও মানবতার কল্যাণে নিবেদিত হওয়ার পরামর্শ দেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাবুরচর বাজার জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আজাহার চাকলাদার। এছাড়াও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন শ্রেণিতে মেধা তালিকায় শীর্ষস্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। মেধাবী শিক্ষার্থীদের এই সাফল্যে মাদ্রাসা প্রাঙ্গণে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
ডিসেম্বর ২১, ২০২৫
মে ২৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
বলিউড | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
নেত্রকোনা | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।