এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গায় বিদ্যুৎ সেবায় নিরবচ্ছিন্নতা ও উন্নতমানের ব্যাটারি সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে নাভানা ব্যাটারিজ লিমিটেডের উদ্যোগে গ্রাহক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
একই সঙ্গে নাভানা ব্যাটারির অনুমোদিত ডিলার মদিনা ব্যাটারী এন্ড আইপিএস ঘর এর আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে উপজেলা সদরের হাসপাতাল রোডে অবস্থিত ফুড ফ্যাক্টরি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক গ্রাহক, ব্যবসায়ী ও শুভানুধ্যায়ী অংশগ্রহণ করেন।
নাভানা ব্যাটারিজ লিমিটেডের সৌজন্যে আয়োজিত এ আয়োজনটি পরিণত হয় এক প্রাণবন্ত গ্রাহক মিলনমেলায়।
অনুষ্ঠানে মদিনা ব্যাটারী এন্ড আইপিএস ঘর এর স্বত্বাধিকারী মো. মহিউদ্দিন সোহাগ–এর সভাপতিত্বে বক্তব্য দেন, নাভানা ব্যাটারিজ লিমিটেডের ঢাকা ম্যানেজার তারিকুল ইসলাম, বরিশাল ম্যানেজার মো. শাহাবুদ্দিন এবং বরিশাল বিভাগের চিফ ইঞ্জিনিয়ার মো. মারুফ হোসেন।
বক্তারা নাভানা ব্যাটারির আধুনিক প্রযুক্তিনির্ভর উৎপাদন, দীর্ঘস্থায়িত্ব ও দ্রুততম বিক্রয়োত্তর সেবার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এ সময় চিফ ইঞ্জিনিয়ার মো. মারুফ হোসেন আইপিএস ও ব্যাটারির সঠিক ব্যবহার, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা বিষয়ে গ্রাহকদের গুরুত্বপূর্ণ কারিগরি পরামর্শ প্রদান করেন।
সভাপতির বক্তব্যে মো. মহিউদ্দিন সোহাগ বলেন,
দীর্ঘদিন ধরে আমরা সততা ও সেবার মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করেছি। মদিনা ব্যাটারী এন্ড আইপিএস ঘর সবসময় চায় উন্নতমানের পণ্য ও নির্ভরযোগ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে। নাভানা ব্যাটারির এই উদ্যোগ গ্রাহক ও প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।
অনুষ্ঠান শেষে নাভানা ব্যাটারিজ লিমিটেডের অনুমোদিত ডিলার মদিনা ব্যাটারী এন্ড আইপিএস ঘরএর উদ্বোধন উপলক্ষে আনুষ্ঠানিকভাবে ফিতা কাটা হয়।
ডিসেম্বর ১৮, ২০২৫
ফেব্রু ২৭, ২০২৬
মার্চ ২৭, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
পিরোজপুর | ১৯ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৯ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১৯ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১৯ আগস্ট, ২০২৬
মাগুরা | ১৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।