নিজ জেলা নওগাঁ সফরে দুদক চেয়ারম্যান, উষ্ণ অভ্যর্থনা জানাল প্রশাসন ও পুলিশ

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
৪ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩২ এএম
শেয়ার করুন:
নিজ জেলা নওগাঁ সফরে দুদক চেয়ারম্যান, উষ্ণ অভ্যর্থনা জানাল প্রশাসন ও পুলিশ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামান নিজ জেলা নওগাঁ সফরে এসেছেন। নতুন দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় তাঁর এই আগমন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে তিনি নওগাঁ সার্কিট হাউজে এসে পৌঁছালে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান। এ সময় নওগাঁর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম দুদক চেয়ারম্যান বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামানকে শুভেচ্ছা স্মারক (ক্রেস্ট) ও পুষ্পস্তবক তুলে দিয়ে সম্মাননা জানান। অভ্যর্থনাকালে জেলা প্রশাসন ও জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামান নওগাঁর সাপাহার উপজেলার এক কৃতী সন্তান। দীর্ঘ ও গৌরবময় কর্মজীবনে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এবং পরবর্তীতে আপিল বিভাগে দায়িত্ব পালন করেন। 

চলতি বছরের ফেব্রুয়ারিতে আপিল বিভাগ থেকে অবসর গ্রহণের পর গত ১৭ আগস্ট সরকার তাঁকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। পরবর্তীতে ১৯ আগস্ট তিনি আনুষ্ঠানিকভাবে দুর্নীতিবিরোধী এ সংস্থার প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। গুরুত্বপূর্ণ এই সাংবিধানিক পদে আসীন হওয়ার পর নিজ জেলায় তাঁর এই সফর স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মাঝে বিশেষ উৎসাহের সৃষ্টি করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।