এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিশ্বের ১১১ জন প্রতিযোগীকে পেছনে ফেলে ‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জয় করেছেন ডোমিনিকান রিপাবলিকের সুন্দরী জোহেইরি মোলা দোমিঙ্গেস। ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে আয়োজিত প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে আনুষ্ঠানিকভাবে তাকে বিশ্বসুন্দরীর খেতাবে ভূষিত করা হয়।
স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উৎসবমুখর পরিবেশে পর্দা নামে ৭১তম বিশ্বসুন্দরী প্রতিযোগিতার এই আসরের।
মডেলিংয়ের বাইরে বহুমুখী প্রতিভা
জোহেইরির পরিচয় কেবল সৌন্দর্য কিংবা গ্ল্যামারের বৃত্তেই সীমাবদ্ধ নয়। মডেলিংয়ের পাশাপাশি তিনি একাধারে একজন শিক্ষক, সাংবাদিক ও নিবেদিতপ্রাণ সমাজকর্মী। সুবিধাবঞ্চিত শিশু ও তরুণদের স্বাবলম্বী করে তুলতে তিনি প্রতিষ্ঠা করেছেন ‘ভয়েস অব টুমোরো’ নামের একটি সামাজিক উদ্যোগ। এই প্রকল্পের মাধ্যমে সুবিধাবঞ্চিতদের ইংরেজি ভাষা শিক্ষা, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা দেওয়া হয়। বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি তাঁর এই বহুমুখী মানবিক উদ্যোগ বিচারকদের হৃদয় জয় করে নেয়।
রানার আপ যারা হলেন
প্রতিযোগিতায় প্রথম রানার আপের সম্মান অর্জন করেছেন স্পেনের এলিসাবেথ রেইনেস এবং দ্বিতীয় রানার আপ নির্বাচিত হয়েছেন মালয়েশিয়ার প্রতিযোগী তানুসিয়া চেট্টি।
যেভাবে চূড়ান্ত হলো বিজয়ী
মিস ওয়ার্ল্ড ২০২৬-এর গ্র্যান্ড ফাইনাল ছিল বেশ কয়েকটি ধাপে বিভক্ত ও টানটান উত্তেজনায় ভরপুর। অনুষ্ঠানের শুরুতে সেরা ৪০ প্রতিযোগীর নাম ঘোষণা করা হয়। এরপর কয়েক দফা যাচাই-বাছাই শেষে সেরা ২০, সেরা ১২ এবং চূড়ান্তভাবে সেরা ৬ জন প্রতিযোগী মঞ্চে জায়গা করে নেন। শেষ পর্বে এই ছয় প্রতিযোগীর ব্যক্তিত্ব, উপস্থিত বুদ্ধি ও বৈশ্বিক ভাবনা সংক্রান্ত নানামুখী প্রশ্নের উত্তরের চুলচেরা বিশ্লেষণ শেষে জোহেইরি মোলা দোমিঙ্গেসকে বিজয়ী ঘোষণা করা হয়।
৭৫ বছরের ঐতিহ্য ও ব্যতিক্রমী আয়োজন
১৯৫১ সালে যুক্তরাজ্যে এরিক মর্লির হাত ধরে যাত্রা শুরু হয়েছিল ‘মিস ওয়ার্ল্ড’-এর, যা বিশ্বের সবচেয়ে পুরোনো আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা। দীর্ঘ ৭৫ বছরের ঐতিহ্যবাহী এই আয়োজনে কেবল মঞ্চের পারফর্ম্যান্স নয়, বরং সমাজসেবামূলক কাজ এবং রুদ্ধদ্বার সাক্ষাৎকার পর্বের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
পুরো আসরে অংশগ্রহণকারী ১১১ জন প্রতিযোগীকে আফ্রিকা, আমেরিকা ও ক্যারিবীয়, ইউরোপ এবং এশিয়া ও ওশেনিয়া—এই চার মহাদেশীয় অঞ্চলে বিভক্ত করে বিচারপ্রক্রিয়া পরিচালনা করা হয়। এবারের আসরে প্রথমবারের মতো অংশ নেয় পাকিস্তান, মালদ্বীপ, ফ্রেঞ্চ গায়ানা, ইরিত্রিয়া ও মোজাম্বিক। তবে প্রতিযোগিতা চলাকালীন ব্যক্তিগত কারণে নাম প্রত্যাহার করে নেন ইকুয়েডরের সামান্থা কুয়েনেদিত, আর্মেনিয়ার মনিকা হারুতজুনজান ও টোগোর নাদিরাতু আফোলাবি।
জুলাই ১৪, ২০২৬
জুলাই ১৩, ২০২৬
আগস্ট ২৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
বিনোদন | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৬ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।