এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
যুব সমাজকে ক্রীড়ামুখী করতে পারলে মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠন করা সম্ভব বলে মন্তব্য করেছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী অ্যাডভোকেট হেমায়েত হোসেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে চরনারানদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে কদমতলা যুব সমাজের উদ্যোগে আয়োজিত ৮-দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধক হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
উদ্বোধকের বক্তব্যে অ্যাডভোকেট হেমায়েত হোসেন আরও বলেন, “সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম। ক্রীড়া চর্চা তরুণদের মাঝে শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও ইতিবাচক মানসিকতা তৈরি করে। মাদক ও সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন বাড়াতে হবে।” এ সময় তিনি টুর্নামেন্ট আয়োজনের জন্য কদমতলা যুব সমাজকে সাধুবাদ জানান।
চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মো. শাহ আলম।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মো. শাহ আলম বলেন, “খেলাধুলা শরীর ও মন সুস্থ রাখার পাশাপাশি তরুণদের পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলে। সুস্থ ধারার বিকাশ ঘটাতে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অব্যাহত রাখা প্রয়োজন।”
চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. শওকত আলী সরদার ও এস.এম. শাহনেওয়াজ সিকদার (রিপন)-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— মো. অলিয়ার রহমান সিকদার, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক ও মেডিকো এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক মো. মিকাইল সরদার, চরনারানদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. হিটলার রহমান খান, চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও সাবেক আলফাডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইয়াছিন মাস্টার এবং পাঁচুড়িয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সাইফুর রহমান।
এর আগে অনুষ্ঠিত টুর্নামেন্টের জমজমাট ফাইনালে মুখোমুখি হয় শুকদেবনগর স্পোর্টিং ফুটবল একাদশ ও আলফাডাঙ্গা উপজেলা ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শুকদেবনগর স্পোর্টিং ক্লাবকে ৪-১ গোলের বড় ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আলফাডাঙ্গা উপজেলা ফুটবল একাদশ।
ফাইনাল খেলাকে কেন্দ্র করে মাঠজুড়ে বিপুলসংখ্যক দর্শক ও ক্রীড়াপ্রেমীদের উৎসবমুখর উপস্থিতি ছিল। ম্যাচজুড়ে দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে ছড়িয়ে পড়ে টানটান উত্তেজনা। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই বিজয়ের উল্লাসে মেতে ওঠেন আলফাডাঙ্গা উপজেলা ফুটবল একাদশের খেলোয়াড় ও সমর্থকেরা। খেলায় রানার্সআপ হয় শুকদেবনগর স্পোর্টিং ফুটবল একাদশ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নীলফামারী | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৬ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।