পিরোজপুরে ছাত্রশিবিরের উদ্যোগে ৩৫০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
৫ সেপ্টেম্বর, ২০২৬ ৬:১৮ পিএম
শেয়ার করুন:
পিরোজপুরে ছাত্রশিবিরের উদ্যোগে ৩৫০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্তসহ জেলার কৃতি শিক্ষার্থীদের এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পিরোজপুর জেলা শাখা।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে শহরের পিরোজপুর কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৫০ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও বই উপহার দেওয়া হয়

অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরে সংবর্ধনা পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা

প্রধান আলোচকের বক্তব্যে সিবগাতুল্লাহ সিবগা বলেন, "শুধু ভালো ফলাফল করলেই চলবে না, মেধার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয় ঘটিয়ে নিজেদের আগামীর যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। দেশ ও জাতির কল্যাণে মেধাবীদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুর রব, ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক সুমন সরকার এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর এজিএস ফেরদৌস আল হাসান।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পিরোজপুর জেলা শাখার সভাপতি মো. ইমরান খানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মো. মিজানুর রহমান।

এ সময় জেলা জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংবর্ধিত শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।