এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের নাজিরপুরে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় নিলু দাড়িয়া (৫৮) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক পৌনে ৩টার দিকে উপজেলার সোনাপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে নাজিরপুর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত নিলু দাড়িয়া উপজেলার দেউলবাড়ী দোবড়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং সোনাপুর গ্রামের মৃত সেকেল উদ্দিন দাড়িয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় গোপন সংবাদের ভিত্তিতে নাজিরপুর থানার উপপরিদর্শক (এসআই) নাঈম হোসেন ও এসআই মিলন বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল সোনাপুর গ্রামে অভিযান চালায়। অভিযানকালে নিজ বাড়ি থেকে নিলু দাড়িয়াকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, “বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া একটি মামলায় নিলু দাড়িয়াকে গ্রেপ্তার করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে পিরোজপুর জেলা কারাগারে পাঠানো হবে।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
বলিউড | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
শিক্ষা | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।