এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের ইন্দুরকানীতে (জিয়ানগর) জমি সংক্রান্ত বিরোধের মামলায় আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) ৯ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৬ আগস্ট) সকালে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খানের নির্দেশনায় উপজেলার চণ্ডীপুর এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটিতে নেতৃত্ব দেন থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জীব ঢালী ও এসআই শাহিনুর।
গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের মৃত মুন্সি ওয়াজেদ আলীর ছেলে মো. আশরাফ আলী, মোস্তফা সিকদারের ছেলে মো. ইমরান সিকদার, নাসির হাওলাদারের ছেলে সাজ্জাদ হাওলাদার, ফজলুল হাওলাদারের ছেলে আজিজুল হাওলাদার ও হাফিজুল হাওলাদার, জয়নাল আবেদীনের ছেলে মিজানুর রহমান, মোদাচ্ছের হাওলাদারের স্ত্রী ফাতেমা, নাসির হাওলাদারের স্ত্রী তাসলিমা বেগম এবং আশরাফ হাওলাদারের স্ত্রী চাঁন বরু।
পুলিশ সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে তাদের বিরুদ্ধে আদালতে একটি মামলা (সিআর মামলা নং- ৭/২৬) দায়ের করা হয়েছিল। পরবর্তীতে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বিষয়টি নিশ্চিত করে জানান, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট থাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে দুপুরে আসামিদের পিরোজপুর জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।