এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুরে একটি পরিত্যক্ত বিদ্যালয় ভবনে পরিচালিত কোচিং সেন্টারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এতে সেখানে অধ্যয়নরত প্রায় তিন শতাধিক শিক্ষার্থীর পড়াশোনা ও আসন্ন পরীক্ষার প্রস্তুতি মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে প্রতিকার চেয়ে এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন কোচিং সেন্টারের পরিচালক মো. হেলাল উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীর চর শামসের তলা এলাকায় ১৯৯৯ সালে ‘বৈরাগীর চর মরিচা নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়’ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর প্রায় ১০ থেকে ১২ বছর এর শিক্ষা কার্যক্রম সচল ছিল। তবে পরবর্তীতে বিদ্যালয়টি বন্ধ হয়ে যাওয়ায় ভবন ও এর আশপাশের এলাকা দীর্ঘদিন ধরে সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন বন্ধ থাকায় বিদ্যালয় প্রাঙ্গণটি মাদকসেবী ও বখাটেদের আড্ডাস্থলে পরিণত হয়েছিল।
এমন পরিস্থিতিতে এলাকার শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে বৈরাগীর চর গ্রামের বাসিন্দা হেলাল উদ্দিন নিজ উদ্যোগে ওই পরিত্যক্ত ভবনে একটি কোচিং সেন্টার চালু করেন। বর্তমানে প্রতিষ্ঠানটিতে তৃতীয় শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় ৩০০ শিক্ষার্থী নিয়মিত পাঠগ্রহণ করছে।
কোচিং সেন্টারের পরিচালক হেলাল উদ্দিন অভিযোগ করেন, কোচিং সেন্টারটি সফলভাবে পরিচালিত হয়ে আসলেও সম্প্রতি স্থানীয় কয়েকজন ব্যক্তি এটি বন্ধ করার জন্য নানাভাবে বাধা ও প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। তিনি বলেন, “হঠাৎ কোচিং সেন্টারটি বন্ধ হয়ে গেলে শত শত শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চয়তায় পড়বে এবং তাদের আসন্ন পরীক্ষার প্রস্তুতি ক্ষতিগ্রস্ত হবে। শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে বিষয়টি দ্রুত সমাধানের জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।”
তিনি আরও বলেন, “দীর্ঘদিন পরিত্যক্ত থাকা এই বিদ্যালয়টি যদি সরকারিভাবে পুনরায় চালু করা যায়, তবে এলাকার সাধারণ শিক্ষার্থীরা ব্যাপকভাবে উপকৃত হবে এবং সরকারি সম্পদও অপচয়ের হাত থেকে রক্ষা পাবে।” এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের পাশাপাশি দৌলতপুরের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লার জরুরি হস্তক্ষেপ ও স্থায়ী সমাধানের জোর দাবি জানান।
তবে কোচিং পরিচালনায় বাধা দেওয়ার অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
অক্টোবর ২৫, ২০২৫
ফেব্রু ২৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।