এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নওদাপাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে মো. রফিকুল ইসলাম নামে এক সবজি ব্যবসায়ীর ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে রিফাইতপুর বাজারে এ হামলার শিকার হন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম প্রতিদিনের মতো মঙ্গলবার বিকেলে রিফাইতপুর বাজারে সবজি বিক্রি করছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের মো. জামু ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতে তার ওপর হামলা চালায়। হামলাকারীদের এলোপাতাড়ি মারধরে তিনি গুরুতর আহত হন। পরে বাজারে উপস্থিত সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী রফিকুল ইসলাম বলেন, “জমিজমা নিয়ে তাদের সঙ্গে আমাদের আগে থেকেই বিরোধ ছিল। বিষয়টি স্থানীয়ভাবে আগেও একবার মীমাংসা হয়েছিল। কিন্তু মঙ্গলবার কোনো কারণ ছাড়াই জামু ও তার লোকজন বাজারে এসে হঠাৎ আমার ওপর হামলা চালায়। আমি এই সন্ত্রাসী হামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।”
তবে ঘটনার পর থেকে অভিযুক্ত মো. জামু ও তার সহযোগীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদুর রহমান জানান, “হামলার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, প্রকাশ্যে দিবালোকে ব্যস্ত বাজারে একজন ব্যবসায়ীর ওপর এমন বর্বরোচিত হামলার ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
মার্চ ৩, ২০২৬
মার্চ ১২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
মধ্যপ্রাচ্য | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।